ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডে মোট ৩ হাজার ২৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃত্তির এই তালিকা প্রকাশ করা হয়।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধা (ট্যালেন্টপুল) এবং সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তির পরিসংখ্যান:
ট্যালেন্টপুল: বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন মোট ২০৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০৫ জন এবং ছাত্রী ১০৪ জন। এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রতি বিভাগে ৫২ জন ছাত্র ও ৫২ জন ছাত্রী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছেন।
সাধারণ বৃত্তি: বিজ্ঞান বিভাগ থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ১ হাজার ৪১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭০৬ জন এবং ছাত্রী ৭০৫ জন। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা উভয় বিভাগেই ৩৫২ জন ছাত্র এবং ৩৫৩ জন করে ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছেন।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের নাম ও রোল নম্বর যাচাই করে তালিকাটি দেখতে পারবেন।
তালিকা দেখুনএখানে ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)