ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গত এক সপ্তাহে সীমান্তে চারজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানিয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, ‘গত এক সপ্তাহেই সীমান্তে চারজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। ২৯ নভেম্বর চুয়াডাঙ্গার শহীদুল, ৪ ডিসেম্বর পাটগ্রামের সবুজ এবং চাঁপাইনবাবগঞ্জে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে রাতভর নির্যাতনের পর হত্যা করে পদ্মায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত লজ্বাজনক ও ভয়ংকর।’
তিনি অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সীমান্তে ৬০০-র বেশি বাংলাদেশিকে হত্যা করা হলেও কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদও দেখা যাচ্ছে না।
অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এসব হত্যাকাণ্ডের ব্যাখ্যা চাওয়ার দাবি জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত না করলে ছাত্রসমাজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণআন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।’
সংগঠনটির সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী বলেন, ‘বাংলাদেশ ভারতের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনো প্রভুত্বমূলক আচরণ মেনে নেবে না। সীমান্তে আর একটি লাশ পড়লে দেশের ছাত্রসমাজ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।’
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘সীমান্তে মানুষ মরে, ইন্টারিম কী করে?’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’ এবং ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’—সহ বিভিন্ন স্লোগান দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’