ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প ও আফটার শকের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করায় শীতকালীন ছুটি অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের একটি সুত্র নিশ্চিত করেছে পূর্বনির্ধারিত সময়েই শীতকালীন ছুটি বহাল থাকছে।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারিত রয়েছে। নির্ধারিত এই সময়েই ছুটি বহাল থাকার বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একাধিক শিক্ষক।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি অনুষদের ডিন ডুয়া নিউজকে বলেন, ভূমিকম্পের ছুটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন। এই ছুটি ধরেই সবাই তাদের পরিকল্পনা সাজায়। অনেক শিক্ষক এই ছুটিতে বিদেশে যায়। এছাড়া শিক্ষার্থীদের অনেকেই এই ছুটি অনুযায়ী পরিকল্পনা করে। সবমিলিয়ে শিক্ষকরা এই ছুটি বহাল রাখার পক্ষেই।
তিনি আরও বলেন, এখনো সিদ্ধান্ত না হলেও আমরা ছুটি বহাল রাখারই সুপারিশ করব। প্রশাসনও সেরকম কিছু ভাবছে। তবে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এর আগে সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরমধ্যে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে অনলাইন ক্লাস। শীতকালীন ছুটি শেষে আগামী ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ফের খুলতে পারে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে