ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
স্পোর্টস ডেস্ক: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ক্রিকেট দল। রুতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির অনবদ্য জোড়া সেঞ্চুরি এবং শেষদিকে অধিনায়ক কে এল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩৫৯ রান।
বুধবার (৩ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। অধিনায়ক রোহিত শর্মা (১৪) ও যশস্বী জয়সওয়াল (২২) দ্রুত ফিরে যান। তবে এরপরই দলের হাল ধরেন বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। তরুণ ওপেনার রুতুরাজ ৮৩ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে, অভিজ্ঞ বিরাট কোহলি ৯৩ বলে ১০২ রান করে দলের ভিত্তি মজবুত করেন।
সেঞ্চুরিয়ানরা ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসের গতি বাড়ান কে এল রাহুল। মাত্র ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা (অপরাজিত ২৪)। প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ৬৩ রানে ২ উইকেট নিলেও বাকিরা ছিলেন বেশ খরুচে।
৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ০.২ ওভারে বিনা উইকেটে ০ রান। ক্রিজে আছেন কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম।
খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)