ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে পরীক্ষা ও আবাসন নিয়ে নতুন নির্দেশনা
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হওয়া অনার্স ৪র্থ বর্ষ (৮ম সেমিস্টার) এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষাসমূহ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের সম্মতি এবং সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটির অনুমোদনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামতের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং সকল পরীক্ষার্থীর সম্মতিক্রমে বিভাগীয় একাডেমিক কমিটি এসব পরীক্ষা চলমান রাখতে পারবে।
হলে থাকার নির্দেশনা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং আবাসিক হলে অবস্থান করতে চান, তাদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। তবে বর্তমানে বিভিন্ন হলে সংস্কারমূলক কাজ চলমান থাকায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া, সব শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং আগ্রহীদের হলে অবস্থানের বিষয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি