ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানা এবং বিশেষ করে চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে বেশ কিছু বন্ধ মিল চালু করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ২০২৫-২৬ মৌসুমের ৮৮তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা জানান, চিনিকলটির আধুনিকায়নে বিএমআরআই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন) প্রকল্প খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এছাড়া আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে ৫ বছরের একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করেছে।
এবারের মৌসুমে কেরু চিনিকলে উৎপাদন লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ মৌসুমে ৬৯ কার্যদিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.০৬ শতাংশ।
উল্লেখ্য, গত অর্থবছরে চিনিকলটি চিনি উৎপাদনে প্রায় ৬২ কোটি টাকা লোকসান গুনলেও ডিস্টিলারি বা মদ উৎপাদন বিভাগ থেকে ১৯০ কোটি টাকা আয় করে। সব মিলিয়ে গত বছর মিলটির নিট মুনাফা ছিল ১২৯ কোটি টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান। এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি