ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটের পরিবেশ নিরাপদ রাখতে নতুন সিদ্ধান্ত বিজিবির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বাহিনীটি। নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার নীতিতেই কাজ করবে বিজিবি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জননিরাপত্তা নিশ্চিত করতে লেথাল ওয়েপন ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)