ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পে স্কেলের দাবি আদায়ে গঠন হলো নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: পে স্কেলসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে নতুন একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নাম ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আশিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠন গঠনের লক্ষ্যে ওই দিন একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের মতামত এবং দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী একটি সংগঠনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থরক্ষা করা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ গঠন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যে সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য সংগ্রহ, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সার্বিক প্রস্তুতির দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
নতুন এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মো. আব্দুল মালেকের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী শাবু, নূর মোহাম্মদ চৌধুরী, মো. কামরুল হাসান রুবেল ও মো. তারেক হাসান। সদস্য সচিব হিসেবে রয়েছেন আশিকুল ইসলাম। প্রয়োজনে কমিটিতে সদস্য সংযোজন বা বিয়োজন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি