ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
স্পোর্টস ডেস্ক: ঢাকায় এবার ফুটবলের রোমাঞ্চ ছড়াবে ল্যাটিন-বাংলা সুপার কাপের (Latin-Bangla Super Cup) মাধ্যমে। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই যুব ফুটবল ক্লাব ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে, আর স্বাগতিক দল ফিউচার স্টার বাংলাদেশও প্রস্তুত মাঠে নামার জন্য।
টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করবে। ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাব (São Bernardo Futebol Clube) ২ ডিসেম্বর ঢাকায় পৌঁছেছে, আর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব (Atlético Challon Football Club) ৩ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছেছে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণ ফুটবলারদের জন্য আন্তর্জাতিক মানের একটি রোমাঞ্চকর মঞ্চ তৈরি করা।
ম্যাচের সময়সূচি (সবই সন্ধ্যা ৭টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা):
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
১১ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম ব্রাজিল
টুর্নামেন্টের শেষ দিনে থাকবে বিশেষ আকর্ষণ – ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu) এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia) দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
উদ্বোধনী দিনে পরিবেশনা করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগর বাউল জেমস। আয়োজকরা জানিয়েছেন, টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে। দর্শকরা অনলাইনে "Quicket (Quicket me)" বা quicket.me সার্চ করে টিকিট ক্রয় করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)