ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউজিসির গ্রেডিং না মানায় ছয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রিট
নিজস্ব প্রতিবেদক: দেশের ছয়টি শীর্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, কারণ তারা ইউজিসি অনুমোদিত ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম অনুসরণ করছে না। সম্প্রতি দাখিল করা রিটে বলা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB), ব্র্যাক ইউনিভার্সিটি (BRACU), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) শিক্ষার্থীদের জন্য সমমানের মূল্যায়ন নিশ্চিত করছে না।
রিটকারীরা উল্লেখ করেছেন, এই পৃথক গ্রেডিং সিস্টেমের কারণে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ, চাকরির আবেদন এবং বিশ্ববিদ্যালয় ট্রান্সফার প্রক্রিয়ায় বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। সরকারি-বেসরকারি চাকরির সার্কুলারগুলোতে নির্দিষ্ট গ্রেড বা ন্যূনতম 'বি' গ্রেডের প্রয়োজন থাকলেও এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সমমান নির্ধারণে সমস্যায় পড়ছেন। অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন, কেন এই বৈষম্য বিদ্যমান এবং কেন উক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ইউনিফর্ম গ্রেডিং সিস্টেমে আনা হবে না।
আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে, আদালতের হস্তক্ষেপের মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি একীভূত হবে এবং বহু শিক্ষার্থী দীর্ঘদিনের ক্ষতির পর ন্যায়সঙ্গত মূল্যায়ন ও সুযোগ পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি