ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ঢাবির আরও ৪ হল পরিদর্শন করল বুয়েটের বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলের কাঠামোগত নিরাপত্তা ও কারিগরি অবস্থা যাচাইয়ে পরিদর্শন অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি সাব-কমিটি।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরও ৪টি হল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলটি।
পরিদর্শনকৃত হলগুলো হলো—বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, সলিমুল্লাহ মুসলিম হল, রোকেয়া হল এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল।
পরিদর্শনকালে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও অধ্যাপক ড. রাকিব আহসান, সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমাসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল জানায়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে ৩ তলা বিশিষ্ট ‘শিকদার মনোয়ারা’ ভবনটির মূল কাঠামো (বিম-কলাম) ভূমিকম্পের পরও অটুট রয়েছে এবং এতে কোনো ফাটল সৃষ্টি হয়নি। এর আগে ২০২৩ সালে পিডব্লিউডি-এর একটি টিমও ভবনটিকে বসবাসের জন্য নিরাপদ ঘোষণা করেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী, ভবিষ্যতে এই ভবনসহ প্রভোস্ট বাংলো ও হাউজ টিউটর কোয়ার্টার ভেঙে ৫০০ ছাত্রীর জন্য একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মুহসীন হলের ১৭৫টি কক্ষের মধ্যে ৬২টির মেরামত শেষ হয়েছে। সূর্যসেন হলের ৬৫টি এবং জিয়াউর রহমান হলের বেশ কিছু অংশের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে মেরামতকৃত অংশগুলোতে রঙের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ