ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন, পাকস্থলীর র'ক্তক্ষরণ নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের জটিলতা কেটেছে। ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার বিমান পৌঁছানোর পর ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন।
অন্যদিকে, অসুস্থ শাশুড়িকে নিয়ে যেতে শুক্রবার সকালেই লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে দুপুরে ধানমন্ডিতে নিজের পৈতৃক নিবাসে যান। লন্ডনে পৌঁছালে হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন তারেক রহমান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল