ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন জোরালো সম্ভাবনায়
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ২২৫ দশমিক ১১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে (ফেব্রুয়ারি ডেলিভারি) সোনার দাম ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ২৫৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, ডলার সূচক বর্তমানে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে পাঁচ সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনা সাশ্রয়ী হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এফএক্সটিএম-এর জ্যেষ্ঠ বিশ্লেষক লুকমান ওতুনুগা জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভা রয়েছে। সেখানে সুদের হার কমানোর প্রত্যাশাই সোনার দাম বাড়াতে সহায়তা করছে।
দেশের বাজারে আজকের দর:
বিশ্ববাজারে দাম বাড়লেও দেশের বাজারে সর্বশেষ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সোনার দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ