ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে এলো সিংহ, নিয়ন্ত্রণে গানম্যান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেলে ঘটেছে এক লোমহর্ষক ঘটনা। চিড়িয়াখানার একটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছে একটি সিংহ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সিংহটিকে খাঁচায় ফেরানোর চেষ্টা চলছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে মাঠ এলাকার একটি খাঁচা থেকে সিংহটি বেরিয়ে আসে। তবে স্বস্তির বিষয় হলো, খাঁচা থেকে বের হলেও সিংহটি হিংস্র হয়ে ওঠেনি বা কাউকে আক্রমণ করেনি। বর্তমানে এটি খাঁচার পাশেই শুয়ে আছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটিকে নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে একাধিক গানম্যান পজিশন নিয়ে আছেন। সিংহটি নড়াচড়া করলেই প্রয়োজনীয় ব্যবস্থা (শুট বা ট্রাঙ্কুলাইজ) নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশ কর্ডন করে রাখা হয়েছে এবং দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়