ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ঢাবির ২২ হল পরিদর্শন শেষ, প্রতিবেদন দু-একদিনের মধ্যে
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প-পরবর্তী ঝুঁকির আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২টি আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কাজ শেষ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি তাদের পরিদর্শন কার্যক্রম শেষ করে। আগামী দু-একদিনের মধ্যেই এই কারিগরি কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদনে কোনো হলের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি চিহ্নিত হলে জরুরিভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু করা হবে। স্বচ্ছতার স্বার্থে এই কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে এবং তা প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে।
উল্লেখ্য, ভূমিকম্প-পরবর্তী হলগুলোর নিরাপত্তা নিশ্চিতে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি’ এবং এর অধীনে ৪টি সাব-কমিটি গঠন করা হয়েছিল। আগামী রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কোষাধ্যক্ষের কার্যালয়ে এই কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
তিনটি হলের সংস্কার কাজের অগ্রগতি
বিজ্ঞপ্তিতে হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়:
হাজী মুহম্মদ মুহসীন হল: ১৭৫টি কক্ষের মধ্যে ৭২টির মেরামত শেষ হয়েছে। এছাড়া ছাদের ওপর ফেরোসিমেন্টের কাজ, বাথরুম, মসজিদ ও ডাইনিংয়ের সংস্কার চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে।
সূর্যসেন হল: ১৪১টি কক্ষের মধ্যে ৭৩টির কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৬ষ্ঠ, ৫ম ও ৪র্থ তলার বেশ কিছু কক্ষ ও বারান্দা সংস্কার করা হয়েছে। নিচতলার ক্যান্টিন ও বাথরুমের কাজও সম্পন্ন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ১৩টিসহ বিভিন্ন তলার বারান্দা ও বাথরুমের কাজ শেষ হয়েছে। চলছে ছাদের ওপর ঢালাইয়ের কাজ।
সবগুলো হলের মেরামতকৃত অংশে আগামী ২-৩ দিনের মধ্যে রং করার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে