ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাকরিজীবীদের জন্য টানা ৩ দিনের ছুটি, জেনে নিন কবে
নিজস্ব প্রতিবেদক: কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে ছুটির বিকল্প নেই। ২০২৫ সালের শেষ দিকে এসে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা তিন দিনের এক লম্বা ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষ্যে এই সুযোগ তৈরি হয়েছে।
চলতি বছর দুই ঈদে দীর্ঘ ছুটি কাটানোর পর বছরের শেষ মাসেও কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ পাচ্ছেন কর্মজীবীরা। ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এরপর ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষ্যেও সাধারণ ছুটি।
বাংলাদেশে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। যেহেতু ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সরকারি ছুটি, তাই এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের (২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর) অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
সারা বছরের ক্লান্তি দূর করে নতুন বছর ২০২৬-কে বরণ করে নেওয়ার আগে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো বা ভ্রমণের জন্য এটিই বছরের শেষ সুযোগ হতে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল