ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের চাহিদার চাপে ৬ কোম্পানি হল্টেড
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৬ কোম্পানি
টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজারে উত্থান প্রবনতায় লেনদেন চলছে। আলোচ্য দিনগুলোতে প্রতিদিনই কিছু কিছু প্রতিষ্ঠান বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হচ্ছে। এটি সার্বিকভাবে বাজারের জন্য শুভ ইঙ্গিত। এরই ধারাবাহিকতায় আজ বৃধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, শাহজীবাজার পাওয়ার, ফ্যামিলি টেক্স এবং রিজেন্ট টেক্সটাইল। আজ এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রিতা ছিল না। যে কারণে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩০ টাকা থেকে ১৪০ টাকা ২০ পয়সায় ওঠানামা করেছে । দিনশেষে কোম্পানিটির ৮৮ হাজার ২০৬টি শেয়ার ১ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮৩ টাকা ৭০ পযসা থেকে ৯৪ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ১৫ হাজার ৯১৩টি শেয়ার ৪ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে শার্প ইন্ডাস্ট্রিজের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৩০ পযসা থেকে ১৭ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৬ লাখ ৫ হাজার ৩৬টি শেয়ার ২ কোটি ৭৯ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
হল্টেড হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজীবাজার পাওয়ারের ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)