ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজনীতির মতো অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে বললেন বিএনপি নেতা
রাজনীতির মতো অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতো নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক নিয়োগ দেবে না। অতীতেও এটি মেনে চলার কারণে ব্যাংক এবং পুঁজিবাজারে লুটপাট হয়নি।”
সোমবার (১৪ জুলাই) সকালে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত পুঁজিবাজারবিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়াতে রাজনীতির মতো অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে।”
পুঁজিবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থের উৎস হবে, কিন্তু সেটি না হওয়ায় ব্যাংক ও পুঁজিবাজার—দুইটিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
এছাড়া প্রতিদিনের হস্তক্ষেপ বন্ধ করে বাজারকে নিজের মতো চলতে দেয়ার কথাও বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক