ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বেনজিরের ২ দেশের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দ এবং দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তাঁর দু’টি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বেনজীর আহমেদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিতের আবেদন করেন।
আবেদনে বলা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি আইজিপি থাকাকালে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে নিজের ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এ কারণেই আদালতে চার্জশিট দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পত্তিগুলো জব্দ করা জরুরি হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি