ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নারী আসন দ্বিগুণ করার পক্ষে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
নারীর ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে দলটির পক্ষ থেকে বর্তমানে সংসদে নারীর জন্য সংরক্ষিত ৫০টি আসন সংখ্যা ১০০টিতে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী আসনে সংবিধানে বিদ্যমান পদ্ধতিতেই ভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে বিএনপি।
আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি ভোট নয়, বিদ্যমান সংরক্ষিত আসন পদ্ধতিতেই নারী সংসদ সদস্য মনোনীত হওয়াকে সমর্থন করছে দলটি।
জুলাই উইমেনস ডে উপলক্ষে শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আরও জানান, সমাজে যেসব ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই কক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি।
এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংসদের কাঠামোগত সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বাড়ানো ও উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে নারী আসনে প্রতিনিধিরা কীভাবে নির্বাচিত হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী