ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নিয়ে যা জানা গেল
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের উদ্যোগ নেয় সরকার। এই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৫ আগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ সোমবার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই ভবনটি ইতিহাসের এক গাঢ় অধ্যায় বহন করে। এখান থেকেই দীর্ঘ সময় ধরে দমন-পীড়ন, গুম এবং খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। নতুন এই জাদুঘরের মাধ্যমে সেসব ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে।”
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “গণভবনকে এমনভাবে রূপান্তরিত করা হবে, যাতে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে। জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন দর্শনার্থীরা সেই সময়ের বাস্তবতা অনুধাবন করতে পারেন।”
জাদুঘরটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার উদ্যোগটি নেওয়া হয়েছে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি