ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দুর্দান্ত জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৮৩ রানে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে হারলেও আজ দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।
দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর রিশাদ হোসেনের ঘূর্ণি, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত পেসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৪ রানে গুটিয়ে দিয়ে ৮৩ রানের বড় জয় তুলে নেয় টাইগাররা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরে আসে লিটন দাসের দল।
রোববার (১৩ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৭ রানে হারায় দুই ওপেনারের উইকেট। তবে তাওহিদ হৃদয়ের সঙ্গে লিটন দাসের তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৯ রানের জুটি। পরে শামীম পাটোয়ারীর সঙ্গে ৩৯ বলে ৭৭ রানের জুটি দলের সংগ্রহকে পৌঁছে দেয় ১৭৭/৭ রানে।
ব্যাট হাতে আজ জ্বলে উঠেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারী। মাত্র ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় করেন ৪৮ রান। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রান।
জবাবে ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নামা শ্রীলঙ্কা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় লংকান ইনিংস। দলের পক্ষে ওপেনার পাথুম নিশাঙ্কা ৩২ ও দাসুন শানাকা ২০ রান করেন।
এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। এটিই হয়ে উঠেছে এখন সিরিজ নির্ধারণী ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা