ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চলতি জুলাই মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ৯টি ম্যাচ হবে যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে।
লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে। আগামী ২৫ জুলাই শুরু হবে এই সিরিজ, উদ্বোধনী ম্যাচে সানরাইজ স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের যাত্রা শুরু হবে পরদিন ২৬ জুলাই একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এরপর ২৮ জুলাই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে, প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।
সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট যা দিয়ে শেষ হবে এই ১৬ দিনব্যাপী ত্রিদেশীয় টুর্নামেন্ট। তরুণ ক্রিকেটারদের জন্য এটি হবে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার দারুণ একটি সুযোগ।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা সানরাইজ স্পোর্টস ক্লাব
২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব ২৯ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
১ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব ৪ আগস্ট জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৮ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
১০ আগস্ট ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব
উল্লেখ্য, ২০২৬ সালে ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৬ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক জিম্বাবুয়ের পাশাপাশি অংশ নেবে ২০২৪ আসরে পূর্ণ সদস্য হিসেবে খেলা ১০টি দেশ—অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৫টি দল টুর্নামেন্টে সুযোগ পাবে মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে