ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাত তিনটায় নারী ফুটবলারদের সংবর্ধনা
ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।
মিয়ানমার থেকে ইতিহাস গড়ে দেশে ফেরার দিনই রোববার (৬ জুলাই) রাত ৩ টার দিকে নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে।
রাত আড়াইটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছিল সোয়া তিনটার দিকে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে। থাইল্যান্ড হয়ে ঋতুপর্ণাদের দেশে ফিরতে ফ্লাইট মিনিট বিশেক বিলম্ব হয়েছিল। ফলে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাতিরঝিলে পৌঁছাতেই বেজে যায় রাত তিনটা।
রাত তিনটা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সন্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ছিলেন। রাত তিনটায় হাতিরঝিলে শুনশান নিরবতার মধ্যে আলো ঝলমলে পরিবেশে বেশ ভিন্ন রকম আবহ ছিল।
ফুটবলারদের একে একে মঞ্চে ডাকা হয়েছিল। কোয়ালিফাইড লেখা বোর্ডের পেছনে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন। ফুটবলারদের মধ্যে থেকে অধিনায়ক আফিদা ও তারকা ফুটবলার ঋতুপর্ণা বক্তব্য রাখেন। পরবর্তীতে কোচ পিটার বাটলার ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সবার সামনে কথা বলেন।
অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া, এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারি।’
ঋতুপর্ণা চাকমা মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। তার জোড়া গোলই মূলত বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে। তিনি বলেন, ‘ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। শুধু এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই আমরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী