ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার সেভেনআপের সঙ্গে নাম জুড়ল বাংলাদেশের!
বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারায় জার্মানি। সেটা ফুটবল ইতিহাসে সেভেনআপ হিসেবে খ্যাতি লাভ করেছে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়া প্রেমিকদের মাঝে। এবার সেভেন আপের সঙ্গে নাম জুড়ল বাংলাদেশ নারী ফুটবলারদের। বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন সাফল্যের গল্প রচিত হলো ইয়াঙ্গুনে। বাছাই পর্বে তিন ম্যাচের সবগুলোতে জয় পেয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দল। তবে শেষ ম্যাচটিকে কেবল আনুষ্ঠানিকতা ভাবেনি পিটার বাটলারের শিষ্যরা। বরং তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয় দিয়ে বাছাই মিশন শেষ করেছে তারা।
শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশের নারী দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৬ ও ১৩ মিনিটে শামসুন্নাহার জোড়া গোল করে বাংলাদেশের দাপট আরও বাড়িয়ে দেন।
১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের টানা তিন গোল স্কোরলাইন দাঁড় করায় ৬-০ তে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করলে বিরতির আগে বাংলাদেশ লিড নেয় ৭-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে গোল না পেলেও পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। বল দখল, আক্রমণ-সব দিক থেকেই তারা আধিপত্য বজায় রেখেছে। তবে শেষ মুহূর্তে কিছু সহজ সুযোগ হাতছাড়া করায় ডাবল ডিজিট গোলের রেকর্ড গড়া হয়নি।
বাছাইপর্বে তিনটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দলটি। মোট ১৬ গোল করেছে তারা। বিপরীতে হজম করেছে মাত্র একটি। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারায় ২-১ গোলে। আর তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী দল এবারই প্রথমবারের মতো এশিয়ান ফুটবলে এতটা শক্তিশালী উপস্থিতির জানান দিল। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নারীদের ফুটবলের অগ্রগতি এখন চোখে পড়ার মতো।
জানা গেছে, দলটি আগামীকাল মিয়ানমার থেকে দেশে ফিরবে। মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর পর নারী ফুটবলারদের বরণ করে নিতে একটি সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল