ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের কারণে দেশের মূল্যস্ফীতি দ্রুত হ্রাস পাচ্ছে। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি আরও কমবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
শফিকুল আলম লেখেন, জুন ২০২৫ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম। তিনি জানান, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
তিনি আরও জানান, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমার প্রবণতায় রয়েছে এবং ভবিষ্যতে এটি আরও দ্রুত হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ