ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের বালক দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। আজ স্বাগতিক চীনকে ৫-২ গোলে পরাজিত করে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান তৈরি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় দল। এরপর বিশাল আহমেদের হিটে ব্যবধান দাঁড়ায় ২-০। দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে চীন একটি গোল করে। তবে বাংলাদেশের হয়ে জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসান গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। শেষ কোয়ার্টারে চীন আরও একটি গোল শোধ করলেও, ম্যাচের বাকি সময় বাংলাদেশ আত্মবিশ্বাস ও সতর্কতায় খেলে জয় নিশ্চিত করে।
পুল পর্বে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। আগের ম্যাচগুলোতে হংকংকে ৩-০ ও শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল তারা। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দলটি। আগামী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)