ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৯: ৩৭ কেন্দ্রের ফলে তাসনিম জারার চেয়ে এগিয়ে হাবিবুর রশিদ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৯ (সবুজবাগ-খিলগাঁও-মুগদা) আসনে ভোট গণনার শুরুতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এই আসনের মোট ১০৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, হাবিবুর রশিদ হাবিব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারাকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৩৭টি কেন্দ্রে হাবিবুর রশিদ হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭২৭ ভোট। অর্থাৎ প্রথম ৩৭ কেন্দ্রের হিসেবে হাবিবুর রশিদ ১৪ হাজার ৭১৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ঢাকা-১৮২ সংসদীয় আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।
সবুজবাগ, খিলগাঁও এবং মুগদা এলাকার বাকি ৭১টি কেন্দ্রে এখনও ভোট গণনার কাজ চলছে। ৩৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী বড় লিড পাওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে পূর্ণাঙ্গ ফলাফলের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও প্রাথমিক গণনায় তিনি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একীভূত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত