ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
বগুড়া-৬: ৪১ কেন্দ্রের ফলে বিপুল ব্যবধানে এগিয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পৈতৃক আসন বগুড়া-৬ (সদর) এ নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই আসনের ৪১টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ও বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩১ হাজার ৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
বগুড়া সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমান সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তারেক রহমান প্রায় প্রতিটি কেন্দ্রেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মাটিডালী উচ্চ বিদ্যালয়: তারেক রহমান ১,৯৫১ ভোট (আবিদুর রহমান ১,০৯৯)।
এরুলিয়া ইউনিয়ন পরিষদ: তারেক রহমান ১,৮৩৪ ভোট (আবিদুর রহমান ১,০০৪)।
বুজুর্গধামা কেন্দ্র: তারেক রহমান ১,৭১৮ ভোট (আবিদুর রহমান ৮৮৩)।
মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়: তারেক রহমান ১,৫৭১ ভোট (আবিদুর রহমান ৬৬০)।
সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা: তারেক রহমান ১,৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫)।
সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: তারেক রহমান ১,০৭০ ভোট (আবিদুর রহমান ৪২৩)।
এছাড়া ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও ধানের শীষের প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, এ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থী—ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
বগুড়া অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বৃহস্পতিবার দিনভর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটারের উপস্থিতি ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ। বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ফলাফল সংকলনের কাজ চলছে। প্রাথমিক এই বিশাল ব্যবধান তারেক রহমানের বিজয়কে অনেকটাই নিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা