ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কক্সবাজার-১: ৭৪ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোট গণনার শুরুতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এই আসনের মোট ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। অর্থাৎ প্রথম ৭৪ কেন্দ্রের হিসেবে সালাহউদ্দিন আহমদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৪৬ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।
বর্তমানে বাকি ১০৩টি কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল সংকলনের কাজ চলছে। তবে প্রাথমিক এই বিশাল ব্যবধান সালাহউদ্দিন আহমদের বিজয়কে প্রায় সুনি নিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, দীর্ঘদিন পর দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়া সালাহউদ্দিন আহমদকে ঘিরে এই আসনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)