ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালকে ১০ উইকেটে উড়িয়ে ইতালির ঐতিহাসিক প্রথম জয়
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন এক ইতিহাসের জন্ম দিল ইউরোপের দেশ ইতালি। মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে এসেই নিজেদের দ্বিতীয় ম্যাচে এমন দাপুটে জয় ইতালিয়ান ক্রিকেটের জন্য এক বড় মাইলফলক।
ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। তবে ইতালির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপালি ব্যাটাররা। ওপেনার কুশল বুর্ত্তাল ৫ রানে বিদায় নেওয়ার পর আসিফ শেখ ২০ এবং অধিনায়ক রোহিত পোউদেল ১৪ বলে ২৩ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মধ্যভাগে আরিফ শেখের সর্বোচ্চ ২৭ এবং শেষ দিকে কারান সিং কেসির ১৮ রানের ওপর ভর করে নেপালের ইনিংস থামে ১২৩ রানে।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা নেপাল বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তারা মাত্র ১২.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জাস্টিন মোস্কা ৪৪ বলে ৬০ রান এবং অ্যান্টনি মোস্কা মাত্র ৩২ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এই ম্যাচটি ইতালির জন্য আরও একটি কারণে বিশেষ ছিল; কারণ প্রথমবারের মতো তারা ইউরোপের বাইরের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিল। আর প্রথম সুযোগেই এশিয়ার শক্তিশালী দল নেপালকে পাত্তাই দেয়নি জাস্টিন-অ্যান্টনিরা। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উপস্থিতির জোরালো জানান দিল ইতালি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব