ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘বিসিবির ওপর আইসিসি নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা ছিল না’
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় বাংলাদেশ বড় ধরনের শাস্তি থেকে বেঁচেছে—এমন আলোচনা এখন তুঙ্গে। তবে ভারতীয় সাবেক ক্রিকেটার ও প্রখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, বিসিবির ওপর আইসিসি কর্তৃক কোনো নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা বা সম্ভাবনা আসলে কখনোই ছিল না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় আকাশ চোপড়া বলেন, ‘‘আইসিসি বলছে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। সত্যি বলতে, আইসিসি কখনোই বাংলাদেশকে এমন শাস্তির আওতায় ফেলত না। কারণ বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে চেয়েছিল এবং আইসিসি তাদের সরিয়ে দিয়েছে। বিষয়টি সেখানেই শেষ হওয়ার কথা ছিল।’’
তিনি বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, সেটি এখনো বহাল আছে। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়েছিল, এখনো তারা বাদই আছে। তাহলে বড় কী পরিবর্তন হলো?’’
মুস্তাফিজুর রহমানের উদাহরণ টেনে আকাশ চোপড়া আরও বলেন, ‘‘মুস্তাফিজের আইপিএল খেলার কথা ছিল না, এখনো তার খেলার কোনো সুযোগ তৈরি হয়নি। সার্বিক পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আমি দেখছি না।’’
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ার পর শোনা যাচ্ছিল যে, এর ফলে বিসিবি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচেছে এবং ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ ফিরে পেয়েছে। কিন্তু আকাশ চোপড়ার বিশ্লেষণ অনুযায়ী, এই ‘নিষেধাজ্ঞার ভয়’ আসলে অমূলক ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)