ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আইসিসির বড় বার্তা: বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভাগ্য
স্পোর্টস ডেস্ক: ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে নতুন একটি আইসিসি ক্রিকেট ইভেন্ট আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেওয়া হচ্ছে। দুই দিন আগে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সঙ্গে বৈঠক শেষে এমন ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে আইসিসি জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আইসিসি জানিয়েছে, “আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে পারস্পরিক উন্মুক্ত, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করলেও আইসিসি বিসিবিকে একটি মূল্যবান পূর্ণ সদস্য হিসেবে পুনরায় স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের গৌরবময় ক্রিকেট ঐতিহ্য ও বৈশ্বিক ক্রিকেটের বিকাশে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া নিশ্চিত করা হয়েছে, দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে না।”
আইসিসি আরও জানায়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। বিসিবি চাইলে ডিসপিউট রেজুলিউশন কমিটির (ডিআরসি) শরণাপন্ন হতে পারবে। এটি আইসিসির ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সহায়ক ভূমিকা প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে।”
২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এটি আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্ত অনুযায়ী কার্যকর হবে। এটি বাংলাদেশের সক্ষমতার ওপর আইসিসির আস্থা ও সদস্য দেশগুলিতে ক্রিকেট উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের