ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের পরিবারে এসেছে খুশির বার্তা। শনিবার (৬ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমার ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির চতুর্থ কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘মেল’।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর নিশ্চিত করেছেন মা ব্রুনা। পোস্টে তিনি লিখেছেন, “আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার সঙ্গে থাকুন, সব খারাপ থেকে রক্ষা করুন তোমাকে।”
গত জানুয়ারিতে সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন নেইমার-ব্রুনা জুটি। এরপর থেকেই তাদের ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নতুন অতিথির জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
মেল নেইমারের চতুর্থ সন্তান। এর আগে নেইমারের আরও তিন সন্তান রয়েছে—দাভি লুকা, মাভি ও হেলেনা।
নেইমারের আগের সন্তানরা:দাভি লুকা – নেইমারের প্রথম সন্তান, জন্ম ২০১১ সালে। তার মা ক্যারোলিনা দান্তাস। দাভি বর্তমানে বাবার সঙ্গেই থাকেন।
মাভি – দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা, জন্ম ২০২৩ সালে ব্রুনা বিয়ানকার্দির গর্ভে।
হেলেনা – তৃতীয় সন্তান, জন্ম ২০২৪ সালে মডেল ও ইনফ্লুয়েন্সার আমান্দা কিম্বার্লির কোলজুড়ে।
নেইমার ও ব্রুনার সাময়িক বিচ্ছেদের সময় জন্ম হয় হেলেনার। এরপর আবার তারা একত্র হন এবং এখন তাদের দ্বিতীয় সন্তান ‘মেল’ দুনিয়ায় এলো।
সন্তান জন্মের সময় পাশে থাকতে নেইমার ছুটি নিয়েছেন তার শৈশবের ক্লাব সান্তোস থেকে। ক্লাবটির সঙ্গে তিনি সম্প্রতি বছরের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তবে ২০২৬ বিশ্বকাপের আগে নতুন কোনো ক্লাবে তিনি যোগ দেবেন কি না, সেটি বছর শেষে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ