ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
একদিনে বাংলাদেশের জোড়া জয়ের উচ্ছ্বাস
আজ দেশের ক্রীড়াঙ্গনে দারুণ এক দিন কেটেছে। ফুটবল, ক্রিকেট ও হকিতে আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলছে জাতীয় ক্রিকেট দল, মিয়ানমারে নারী ফুটবল দল তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে, আর চীনে হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল লড়েছে আন্তর্জাতিক ম্যাচে।
চীনে আজ একই দিনে মাঠে নেমেছে বাংলাদেশ বালক ও বালিকা হকি দল। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নেওয়া বালিকা দল তাদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হারের পর আজ উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে বাংলাদেশ পরপর তিনটি গোল করে। ২৫ মিনিটে আইরিন এবং ২৮ ও ৩০ মিনিটে কন্যা আক্তার দুটি গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় আর কোনো গোল না হলে এই ব্যবধানেই প্রথম আন্তর্জাতিক জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দলও চীনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে। শুরু থেকেই একচেটিয়া দাপট দেখিয়ে প্রথম কোয়ার্টারে ৩-০, বিরতির আগে ৭-০ এবং শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় জয় তুলে নেয় তারা। তৃতীয় কোয়ার্টারে একটি এবং শেষ কোয়ার্টারে পাঁচ গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
একই দিনে আন্তর্জাতিক অঙ্গনে দুই জয় দেশের ক্রীড়াঙ্গনে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত