ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কৃষিপণ্য রপ্তানিতে বিমানবন্দরে বিশেষ পরিকল্পনা সরকারের
কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোল্ড স্টোরেজ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে কার্গো ফ্লাইটে ওজন সীমা (ওভারলোড) পেরিয়ে গেলে অতিরিক্ত কৃষিপণ্য নতুন টার্মিনালের কোল্ড স্টোরেজে ফেরত নেওয়ার ব্যবস্থাও রাখা হবে।
রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, "কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়।"
রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছিলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আপনারা জানেন, কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফলমূল ও শাক-সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। যেহেতু দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেহেতু এখানকার কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।"
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, "আমাদের জন্য বড় সুখবর হচ্ছে, নতুন এক্সপোর্ট টার্মিনাল তৈরি হচ্ছে। সেখানে যদি কোনো মালামাল/পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে, সঙ্গে সঙ্গেই সেসব পণ্য কোল্ড স্টোরেজে রাখা যাবে।"
তিনি আরও জানান, "বর্তমানে যদি বিমানে ওভারলোড হয়, তাহলে যেসব পণ্য রেখে দিতে হয়, সেসব পণ্য রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে।"
উপদেষ্টা বলেন, "আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক