ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সুখবর পেলেন সাকিব আল হাসান
দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও সুখবর পেতে শুরু করেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত দল পাওয়া এই বিশ্বসেরা অলরাউন্ডার এবার গ্লোবাল সুপার লিগেও জায়গা করে নিয়েছেন।
সাকিবকে দলে নিয়েছে আইএলটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের জায়গায় সাকিবকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (৬ জুলাই) দেওয়া এক পোস্টে।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে পাঁচটি দল বাংলাদেশের রংপুর রাইডার্স, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।
প্রাথমিকভাবে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে দলে নিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবার রংপুরের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব।
সূচি অনুযায়ী, ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই ক্যাপিটালস। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেনস, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবের দল মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি