ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের বাংলাদেশ সফর পিছিয়েছে ১৩ মাস
ভারতীয় ক্রিকেট দলের চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে এবার সেই সফর স্থগিত হয়েছে। কারণ সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে না তারা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
আজ শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফর স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দুই দেশের বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে, প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। আর ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)