ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবসহ ৯ দেশি ক্রিকেটার
আগামী ৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টেন ফরম্যাটের পার সিক্সটি লিজেন্ডস লিগ। এই প্রতিযোগিতায় ডেট্রয়েট ফ্যালকন্স দলের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি।
শুধু সাকিবই নয়, এই দলে থাকছেন আরও আটজন বাংলাদেশি ক্রিকেটার। তার মধ্যে নাসির হোসেনকেও সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে ফ্যালকন্স। বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিতে সবমিলিয়ে মোট ৯ জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। তারা হলেন—সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল-আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক এবং এনামুল হক জুনিয়র।
দলে শুধু বাংলাদেশি নয়, আছেন আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন পরিচিত মুখও। ভারতের রিশি ধাওয়ান ও শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ ও অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টও রয়েছেন এই দলে।
সাকিবকে কেন্দ্র করে দলটির প্রতি আগ্রহ বেড়েছে ভক্তদের মধ্যে। বাংলাদেশি ক্রিকেটারদের আধিক্যে এই ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি সমর্থকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই লিগে সাকিবের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে ভক্তদের মধ্যে প্রত্যাশাও তুঙ্গে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)