ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে: জয়সুরিয়ার
বাংলাদেশের ক্রিকেট দল বর্তমানে ভালো সময় পার করছে না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরু করেও হারের মুখ দেখেছে টাইগাররা। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে বলে বিশ্বাস লঙ্কান দলের প্রধান কোচ সনাৎ জয়সুরিয়ার।
দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাই তাদের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব।’
প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন ছিলেন না। দ্বিতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনা আছে। এ বিষয়ে জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশ কী একাদশ খেলাবে তা বলা আমার কাজ নয়। তবে আগের ম্যাচের দলটিই ছিল অভিজ্ঞ, যারা অনেক ক্রিকেট খেলেছে। আমরা যে দলই পাই, তার বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে জয়সুরিয়া বলেন, ‘ক্রিকেটে সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে। প্রথম ১৫ ওভারে বাংলাদেশ ভালো খেলছিল, কিন্তু আমরা চাপ ধরে রাখায় ফল পেয়েছি। এটিই আমাদের পরিকল্পনা ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দল আত্মবিশ্বাসী, তবে সেটা যথেষ্ট নয়। বাংলাদেশকে হারাতে হলে আমাদের আরও পরিশ্রম করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)