ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দল থেকে বাদই পড়লেন লিটন
লিটন দাসের ফর্মটা মোটেও পক্ষে কথা বলছিল না। প্রথম ওয়ানডের পর থেকেই তাই কথা উঠছিল তার জায়গা নিয়ে। শেষমেশ জায়গা হলো না বাংলাদেশ দলে। তাকে ছাড়াই দ্বিতীয় ওয়ানডেতে নামছে দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানডেতে বেশ অনেক দিন ধরেই ফর্মহীন। প্রথম ম্যাচে তাকে চারে নামানো হয়েছিল। তবে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই ফরম্যাটে শেষবার তিনি দুই অঙ্ক ছুঁয়েছেন প্রায় দুই বছর আগে। এরপর থেকে আট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন চার বার, রান করেছেন মোটে ১৩।
ফলে তার ওপর আজ আস্থা না রাখার সম্ভাবনাই বেশি ছিল। সেটাই শেষমেশ সত্যি হয়েছে। তার জায়গায় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।
অফ ফর্ম তো বটেই, লিটনকে সরিয়ে শামীমকে ফেরানোর কারণটা কৌশলগতও। লিটনকে চারে খেলালে তিনি, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে মিডল অর্ডারের চারজনই ডানহাতি হয়ে পড়েন।
আর ডানহাতিদের বিপক্ষে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সঙ্গে লঙ্কান শিবিরে বাঁহাতি স্পিনারও আছেন একাধিক। সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এদিকে বাংলাদেশ দলে আরও এক পরিবর্তন আছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)