ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লিভারপুল তারকা ফুটবলারের মৃ-ত্যু নিয়ে যা জানা গেল
ফুটবল বিশ্বে নেমেছে গভীর শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশের রিয়াস বাজাস হাইওয়েতে স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ২৮ বছর বয়সী জোতা ও তার ২৫ বছর বয়সী ভাই একটি ভাড়া করা ল্যাম্বরগিনি গাড়িতে করে বেনাভেন্তের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ওভারটেক করার সময় হঠাৎ চাকা বিস্ফোরণ ঘটলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতিও দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে।
রিয়োনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পরে গাড়ির জিপিএস ও উদ্ধার হওয়া কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তিরা হচ্ছেন পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকাহত হয়ে ওঠে গোটা ফুটবল দুনিয়া। ক্লাব লিভারপুল, পর্তুগাল জাতীয় দল, সতীর্থ ও সমর্থকরা সামাজিক মাধ্যমে তাদের শোকবার্তা জানাচ্ছেন।
ভাই আন্দ্রেও পেশাদার ফুটবলার ছিলেন এবং জোতা ছিলেন পর্তুগিজ দলের অন্যতম ভরসার নাম। তাদের অকাল মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)