ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগকে সহযোগিতাকারীরাও অপরাধী : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে সহযোগিতা করা ব্যক্তিরাও অপরাধের অংশীদার। শনিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ছায়া সংসদে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলব সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে। সে অপরাধের জন্য যথাযথভাবে তাকে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, ফ্যাসিস্ট বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে লেখা ’৭২-এর সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনো বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। মানুষের বিরুদ্ধে যায় এমন বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।
এ সময় মব কালচার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মব কালচার বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব কালচার জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে। তাই এটি বন্ধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি