ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নাঈম শেখের প্রত্যাবর্তন, ফিরলেন তাসকিন-মুস্তাফিজও
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় তাকে দলে রাখা হয়েছে।
এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এ দু’জনের অন্তর্ভুক্তি দলের পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। অনেক দিন দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন দলে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটি হবে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচটি ডাম্বুলায় ১৩ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই কলম্বোতে। দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)