ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমাধানে প্রস্তুত বাংলাদেশ
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ আন্তরিকভাবে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।
শনিবার (৫ জুলাই) জেনেভায় বাংলাদেশ মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির তত্ত্বাবধানে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ সম্পর্কিত একটি রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বক্তব্যে রাষ্ট্রদূত তারেক জানান, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রোহিঙ্গাদের দুর্দশা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে শুধু ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আসছে সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে বাস্তবভিত্তিক ও সময়সীমা নির্ধারিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রেজ্যুলেশনে ক্রমাগত কমে আসা মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বড় দায়িত্ব গ্রহণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে রাখাইনে দায়মুক্তি ও বিচারহীনতা দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গঠনের আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ১৬ জুন শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি