ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ধীরে চলছে ফেরি
পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ধীর হয়ে পড়েছে। সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এর ফলে ফেরিগুলো স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ সময় নিয়ে চলাচল করছে।
সাধারণত দৌলতদিয়া থেকে পাটুরিয়া পৌঁছাতে যেখানে ৩০ মিনিট সময় লাগে সেখানে এখন এক ঘণ্টার মতো সময় লেগে যাচ্ছে। এতে সময়মতো পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং চালকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
বর্তমানে এই রুটে রোরো, ইউটিলিটি ও কে-টাইপ মিলিয়ে মোট ১২টি ফেরি চলাচল করছে। চালু রয়েছে তিনটি ফেরি ঘাট।
বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) কর্মকর্তারা জানিয়েছেন, নদীতে পানি ও স্রোতের মাত্রা বাড়ায় ফেরিগুলোর গতি কমেছে। তবে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকায় সামগ্রিক পরিবহন ব্যবস্থায় কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু