ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার নয়: মির্জা ফখরুল
একটি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি বলেন, সরকারকে পরিষ্কারভাবে বলছি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে পড়বে। বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান তৈরি হবে না, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা ধসে পড়বে। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে সিলেটের বহু নেতাকর্মী গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, রক্ত দিয়েছেন। চব্বিশে আমার ভাই, আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে হাসিনা। তাদের স্মরণেই আজ সিলেটে এসেছি।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা এমনি এমনি ক্ষমতা ছাড়েননি। দীর্ঘ লড়াই-সংগ্রাম, বহু ত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো বাকি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষের বাকস্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে, তরুণরা চাকরি ও শিক্ষার সুযোগ পাবে, নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
তিনি দাবি করেন, আমরা সেই দলের কর্মী, যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন, সংবাদপত্র নিয়ন্ত্রণ করেছিলেন। সেখান থেকে জিয়াউর রহমান বাকস্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির