ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
‘শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়’
নিজস্ব প্রতিবেদক: একটি প্রগতিশীল ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের প্রধান শর্ত হলো জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি চর্চাকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে রাখা এমনটিই মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষা ও গবেষণার মতো মৌলিক ক্ষেত্রগুলোতে রাজনীতির অনুপ্রবেশ ঘটানো কোনোভাবেই একটি সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গৌরবোজ্জ্বল ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন সরকারের ভবিষ্যৎ দর্শন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক-নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত।” তিনি মনে করেন, মুক্তবুদ্ধি ও স্বাধীন চর্চার পরিবেশ থাকলেই কেবল প্রকৃত মেধাবীরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তারেক রহমান উল্লেখ করেন যে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীন বাংলাদেশে প্রথম একুশে পদকের প্রবর্তন করেছিলেন। তাঁর মতে, এটি কেবল একটি পদক নয়, বরং এর মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময়ের সকল ঐতিহাসিক লড়াইকে স্মৃতির পাতায় জীবন্ত রাখা হয়। এই পদকের মাধ্যমেই দেশের সাধারণ মানুষ গুণীজনদের কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় এবং সমাজ সমৃদ্ধ হয়।
ফেব্রুয়ারি মাসের জাতীয় গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের শেকড় সন্ধানী মাস এবং আত্মপরিচয় উপলব্ধির স্মারক। তাঁর ভাষায়, “বলা যায়, আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, অপরদিকে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।” নতুন প্রজন্মের কাছে একুশের সেই অবিনাশী চেতনা পৌঁছে দিতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বুদ্ধিজীবী ও শিল্পীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর