ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘একুশে পদক-২০২৬’ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জীবনের মেধা ও মননশীলতাকে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করতে ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি জনপ্রিয় সংগীত দলকে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকে ভূষিত করা হয়।
এবারের পদকপ্রাপ্তদের তালিকায় অভিনয় জগতে উজ্জ্বল নক্ষত্র ফরিদা আক্তার ববিতা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শফিক রেহমানকে প্রধানমন্ত্রী এই সম্মাননা প্রদান করেন। এছাড়া চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্য শিল্পে মেরিনা তাবাসসুম এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন। শাস্ত্রীয় নৃত্যে অনন্য অবদানের জন্য অর্থি আহমেদ এবং লোকজ পালাগানের জনপ্রিয় শিল্পী ইসলাম উদ্দিন পালাকারকেও এই রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়েছে।
সংগীতাঙ্গনে এবারের একুশে পদক ছিল বিশেষ অর্থবহ। কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুকে তাঁর কালজয়ী সৃষ্টির জন্য মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। একই সাথে, দেশের অন্যতম জনপ্রিয় ও পুরনো ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ এবার প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে একুশে পদক জয় করে ইতিহাস গড়েছে। ভাস্কর্য শিল্পে নিপুণ কারুকাজের জন্য তেজস হালদার জসকেও এই বিশেষ সম্মাননা জানানো হয়।
প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে চেক, সার্টিফিকেট ও পদক তুলে দিয়ে তাঁদের সৃজনশীল কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ