ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেষ ওয়ানডে আজ
কলম্বোয় 'অলিখিত ফাইনালে' বৃষ্টির চোখরাঙানি
কলম্বোয় প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ ক্যান্ডির পাল্লেকেলেতে। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় মাঠে গড়াবে 'অলিখিত ফাইনাল'। তবে ম্যাচের সবচেয়ে বড় শঙ্কা—আবহাওয়া। পাল্লেকেলেতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
ইতিহাস গড়ার সামনে বাংলাদেশশ্রীলংকার মাটিতে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ জয় পেলেই সেই ইতিহাস বদলে যাবে। যদিও প্রতিপক্ষের মাটিতে প্রথম ম্যাচ হারার পর সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের খুব একটা ভালো নয়। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারার পর পরের দুটি ম্যাচ জিতে একবারই এমনটি ঘটিয়েছিল টাইগাররা।
উইকেট-বৃষ্টি দুটোই চ্যালেঞ্জকলম্বোর স্লো উইকেটে বোলাররা সুবিধা পেলেও পাল্লেকেলেতে সাধারণত রানবন্যা হয়। তবে বৃষ্টি এই ভেন্যুর পরিচিত সমস্যা। শেষ পাঁচ ওয়ানডের প্রতিটিই কম-বেশি বৃষ্টির কারণে ওভার কাটছাঁট হয়েছিল। সবশেষ ম্যাচ তো পরিত্যক্তই হয়েছিল।
দ্বিতীয় ম্যাচে যারা আলো ছড়িয়েছেনওপেনার পারভেজ হোসেন, তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন ভালো ব্যাটিং করেছেন। শামীম বল হাতেও কার্যকর ছিলেন। তবে নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচেই ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। মিরাজও রান পাচ্ছেন না। হৃদয় ও জাকের আলী ধারাবাহিক হতে পারছেন না, তানজিদ হাসান তামিমের ব্যাট থেকেও আসছে না বড় রান। দলের প্রত্যাশা এখন বড় একটি জুটির দিকে বিশেষ করে ধস ঠেকিয়ে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে।
বোলিংয়ে পরিবর্তনের আভাসপ্রথম ম্যাচে অসুস্থ থাকায় রিশাদ হোসেন খেলেননি। সেই ম্যাচে অভিষিক্ত তানভীর ইসলাম দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বাজিমাত করেছেন। আজ একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা আছে—বিশ্রাম শেষে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদের জায়গায় তাকে দেখা যেতে পারে। শামীম হোসেনের হালকা চোট থাকলেও খেলার সম্ভাবনাই বেশি।
পাল্লেকেলেতে সমান পাল্লাএই মাঠে বাংলাদেশ ও শ্রীলংকা এর আগে দুইবার মুখোমুখি হয়েছে, দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।
সব মিলিয়ে ইতিহাস গড়ার সামনে আজ বাংলাদেশ। তবে চোখ রাখতে হবে আকাশের দিকেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা